বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

হেফাজতের আটক নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক: মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যারা আটক হয়েছেন। তাদের যেন শারীরিক ও মানসিকভাবে কোনো নির্যাতন না করা হয়। একই সঙ্গে তাদের অবিলম্বে মুক্তি দেয়া হয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েও বলেছি। হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন হেফাজতের নতুন মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদী।

আজ সোমবার (৭ জুন) সকাল ১১ টা ১৫ মিনিটে খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হেফাজত ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতিত্ব করেন মাওলানা নূরুল ইসলাম জিহাদি। ঘোষিত কমিটিতে একটি উপদেষ্টা কমিটি, একটি খাস কমিটি ও ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সাজিদুর রহমান (বি.বাড়ীয়া), মাওলানা ইয়াহইয়া (হাটহাজারী), মাওলানা আতাউল্লাহ হাফিজ্জী (কামরাঙ্গিরচর), মহিউদ্দীন রাব্বানী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধূরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, (নাজিরহাট), মাওলানা আনাস (ভোলা), মাওলানা মুবারাকুল্লাহ (বি. বাড়ীয়া), মাওলানা মাহমুদ আলম (পঞ্চগড়), আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক হাফিজ্জি (মোমেনশাহী), আনোয়ারুল করীম (যশোর), মাওলানা মুশতাক, (খুলনা), মীর ইদ্রীস (হাটহাজারী), মাওলানা জহুরুল ইসলাম (খিলগাঁও)সহ অন্যান্য আলেমগণ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ