বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

হেফাজতের উপদেষ্টা কমিটিতে যারা আছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৭ জুন) সকাল ১১ টা ১৫ মিনিটে খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হেফাজত ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতিত্ব করেন মাওলানা নূরুল ইসলাম জিহাদ। ঘোষিত কমিটিতে একটি উপদেষ্টা কমিটি, একটি খাস কমিটি ও ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সাজিদুর রহমান (বি.বাড়ীয়া), মাওলানা ইয়াইয়া (হাটহাজারী), মাওলানা আতাউল্লাহ হাফিজ্জী (কামরাঙ্গিরচর), মহিউদ্দীন রাব্বানী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধূরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, (নাজিরহাট), মাওলানা আনাস (ভোলা), মাওলানা মুবারাকুল্লাহ (বি. বাড়ীয়া), মাওলানা মাহমুদ আলম (পঞ্চগড়), আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক হাফিজ্জি (মোমেনশাহী), আনোয়ারুল করীম (যশোর), মাওলানা মুশতাক, (খুলনা), মীর ইদ্রীস (হাটহাজারী), মাওলানা জহুরুল ইসলাম (খিলগাঁও)সহ অন্যান্য আলেমগণ।

এ সময় ঘোষণা করা হয় ১৬ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি। কমিটিতে আছেন,

প্রধান উপদেষ্টা: ১। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী
উপদেষ্টা: ২। আল্লামা মুফতী আব্দুসসালাম, চাটগামী
৩। আল্লামা সুলতান যওক নদভী
৪। আল্লামা আব্দুল হালীম বোখারী, পটিয়া
৫। আল্লামা নুরুল ইসলাম আদীব, ফেনী
৬। আল্লামা আব্দুল মালেক হালীম
৭। আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, মোমেনশাহী
৮। আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণভী,
৯। আল্লামা নূরুল হক, বটগ্রাম, কুমিল্লা
১০। আল্লামা আবুল কালাম, মুহাম্মদপুর
১১। আল্লামা শিব্বির আহমাদ, নোয়াখালী
১২। আল্লামা জালাল আহমাদ, ভূজপুর
১৩। আল্লামা আশেক এলাহী, উজানী
১৪। আল্লাম হা. হাবিবুল্লাহ. বাবুনগরী
১৫। আল্লামা আব্দুর বাছীর, সুনামগঞ্জ
১৬। আল্লামা আফজালুর রহমান, ফেনী

মাওলানা নূরুল ইসলাম জিহাদী প্রেস ব্রিফিংয়ের শুরুতে বলেন, আপনারা দুইজন মুরুব্বির পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। একজন হেফাজতের উপদেষ্টা মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, অন্যজন আহবায়ক মাওলানা জুনায়েদ বাবুনগরী। তারা উভয়ে জ্বরাক্রান্ত। তাই উপস্থিত হতে পারেননি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ