বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

দুই-তৃতীয়াংশের বেশি ভোট পেয়ে জাতিসংঘের অর্থনৈতিক পরিষদে ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল। এক ভোটে ইসরায়েলের পক্ষে ভোট দিয়েছে দুই তৃতীয়াংশেরও বেশি সদস্য রাষ্ট্র।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলাদ এরদান বলেন, আমাদের আবিষ্কার ও সৃজনশীলতার একটি বড় স্বীকৃতি এটি। ইসরায়েলের এই অবদান সমগ্র মানবজাতির অগ্রগতি নিশ্চিত করেছে। একইসঙ্গে অর্থনৈতিক পরিষদের সদস্য হওয়া ইসরাইলের কূটনৈতিক সফলতা বলেও জানান গিলাদ। ফিলিস্তিন ও তার সমর্থক রাষ্ট্রগুলোর বিরোধীতা সত্বেও ইসরাইল আরো অর্জনের দিকে এগিয়ে যাবে এবং জাতিসংঘে তাদের কার্যক্রম বৃদ্ধি করবে বলেও আশ্বাস দেন তিনি।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে মূলত ভৌগলিক অবস্থার ভিত্তিতে সদস্য অনুমোদন করা হয়। আফ্রিকার জন্য এখানে রয়েছে ১৪ আসন, পশ্চিম ইউরোপের জন্য ১৩ আসন, লাতিন আমেরিকার জন্য ১০ আসন ও পূর্ব ইউরোপের জন্য ৬ আসন। এরদান বলেন, গাজায় ইসরায়েলি অভিযানের পরই এমন সদস্যপদ পাওয়া কঠিন মনে হচ্ছিল।

কারণ ফিলিস্তিন ও তাদের পক্ষের সমর্থকরা এটি আটকানোর চেষ্টা করেছে। তবে ইসরায়েল প্রমাণ করেছে, তাদেরকে এই পরিষদে প্রয়োজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ