বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৩ কোটি টাকার কাজ চলছে: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা অতি ভারি বর্ষণ হলেও তিন ঘণ্টার মধ্যে ঢাকার জলাবদ্ধতা নিরসন হবে এমন কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলমান রয়েছে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৩ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে বলেও জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে শেখ রাসের পার্কের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

মেয়র বলেন, দ্রুততম সময়ের মধ্যে রাজধানীবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে দক্ষিণ সিটি করপোরেশন। চলতি বর্ষা মৌসুমে যে ধরনের অতি ভারি বৃষ্টি হচ্ছে তার ধারণক্ষমতা ঢাকার নেই।

তাপস আরও বলেন, অতি ভারি বৃষ্টিপাত হলে তিন ঘণ্টা, ভারি বৃষ্টিপাত হলে দুই ঘণ্টা এবং সাধারণ বৃষ্টিপাত হলে এক ঘণ্টার মধ্যেই জলাবদ্ধতা নিরসন হবে। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৩ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে বলেও জানান মেয়র।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ