বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

হাটহাজারী মাদরাসার সাবেক মুঈনে মুহতামিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আল-জামিয়াতুল ইসলামিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক মুঈনে মহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ বুধবার (৯ জুন) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে চট্টগ্রামের ফটিকছড়ি থানার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। বিষয়টি রাজধানীর বসুন্ধরা মাদরাসার মুহতামিম মুফতি আরশাদ রহমানী আওয়ার ইসলামকে নিশ্চিত করে বলেন, আমার ভগ্নিপতি হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম আজ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

তিনি জানান, আগামীকাল সকাল ১০টায় ফটিকছড়ি তালিমুদ্দিন মাদরাসা ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম ৫ ছেলে ৪ মেয়ে ও স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম রহ. ফকিহুল মিল্লাত আল্লামা আব্দুর রহমান রহ. এর মেয়ের জামাতা ছিলেন। বর্তমানে তিনি ফটিকছড়ির তালীমুদ্দীন মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি কর্মজী হাটহাজারী মাদরাসার সাবেক নাজিমে তালীমাত, নাজিমে মালিয়াত ও সিনিয়র মুহাদ্দিস ছিলেন।

মুফতি আরশাদ রাহমানী নিজ ভগ্নিপতির মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ