বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

হাফেজ মাওলানা মুহাম্মদ কাসেমের ইন্তেকালে দাওয়াতুল হক আমিরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল্লামা শাহ আবরারুল হক হারদুঈ রহ. এর অন্যতম খলিফা, হাটহাজারী মাদরাসার সাবেক মুঈনে মুহতামিম ও ফটিকছড়ি তালীমুদ্দীন মাদরাসার মহাপরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ কাসেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (ভারপ্রাপ্ত) সভাপতি ও আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আজ বুধবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায়  তিনি বলেন, ‘আল্লামা শাহ আবরারুল হক হারদুঈ রহ খলিফা ও ফটিকছড়ি তালিমুদ্দিন মাদরাসার মহাপরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ কাসেম রহ. একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ লোক ছিলেন। দীনের মহান এ সাধকের ইন্তেকালে আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

এর আগে বুধবার (৯ জুন) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে চট্টগ্রামের ফটিকছড়ি থানার নিজ বাড়িতে ইন্তেকাল করেন হাফেজ মাওলানা মুহাম্মদ কাসেম। আগামীকাল সকাল ১০টায় ফটিকছড়ি তালিমুদ্দিন মাদরাসা ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুর সময় তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ