বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

পাকিস্তানে আর মার্কিন ঘাঁটি করতে দেওয়া হবে না: মেহমুদ কুরেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর আমেরিকার বাহিনীকে পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।

বুধবার ইসলামাবাদে তিনি এ কথা বলেন।

মেহমুদ কুরেশি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের অবস্থান ‘কঠোর’। খবর দ্যা ডনের।

কুরেশি সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদের পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, এ ধরনের ঘাঁটি স্থাপন বা পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছে তারা পোষণ করতে পারেন। কিন্তু আমরা তাদের সে রকম কোনো সুযোগ দেব না। আমাদেরকে আমাদের স্বার্থ দেখতে হবে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গত রোববার দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, মার্কিন সেনাদের পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দিতে চায় ইসলামাবাদ। খবরে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম জে. বার্নস সম্প্রতি গোপনে পাকিস্তান সফর করেছেন। সেখানে তিনি এ বিষয়ে পাক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পরও ওয়াশিংটন যাতে প্রয়োজনে আফগানিস্তানে অভিযান চালাতে পারে, সে জন্য পাকিস্তানে সেনা মোতায়েন করতে চায় পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে. অস্টিন বেশ কয়েকবার টেলিফোন করে এ বিষয়ে পাক সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন।

২০০৮ সাল থেকে বেশ কয়েক বছর ধরে আফগানিস্তানে ড্রোন হামলা চালানোর কাজে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ‘শামসি’ ঘাঁটি ব্যবহার করেছে সিআইএ।

বিষয়টি পাকিস্তান সরকার কখনই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। নিউইয়র্ক টাইমস তার প্রতিবেদনে আরও লিখেছে— মার্কিন সেনা মোতায়েন করতে দেওয়ার বিষয়টি পাকিস্তানের জনগণ কখনও মেনে নেবে না বলে এ ব্যাপারে ইসলামাবাদকে বুঝেশুনে কথা বলতে হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ