বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

হাফেজ মাওলানা মুহাম্মদ কাসেমের ইন্তেকালে মুফতি আরশাদ রাহমানীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল্লামা শাহ আবরারুল হক হারদুঈ রহ. এর অন্যতম খলিফা, হাটহাজারী মাদরাসার সাবেক মুঈনে মুহতামিম ও ফটিকছড়ি তালীমুদ্দীন মাদরাসার মহাপরিচালক ও নিজের ভগ্নিপতি হাফেজ মাওলানা মুহাম্মদ কাসেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও বসুন্ধরা মাদরাসার মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায়  তিনি বলেন, ‘আল্লামা শাহ আবরারুল হক হারদুঈ রহ খলিফা ও ফটিকছড়ি তালিমুদ্দিন মাদরাসার মহাপরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ কাসেম রহ. একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ লোক ছিলেন। দীনের মহান এ সাধকের ইন্তেকালে আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

শোকবার্তায় মুফতি আরশাদ রাহমানী আরো বলেন, হাফেজ মাওলানা মুহাম্মদ কাসেম রহ. ছিলেন দেশের প্রবীণ আলেমদের মধ্যে অন্যতম। তার মৃত্যুতে আলেম সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, মাওলানা মুহাম্মদ কাসেম রহ.-এর মতো দ্বীনি সকল ক্ষেত্রে সফলতার সাথে কাজ করেছে এমন আলেম বিরল।

এর আগে বুধবার (৯ জুন) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে চট্টগ্রামের ফটিকছড়ি থানার নিজ বাড়িতে ইন্তেকাল করেন হাফেজ মাওলানা মুহাম্মদ কাসেম।মৃত্যুর সময় তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম রহ. ফকিহুল মিল্লাত আল্লামা আব্দুর রহমান রহ. এর মেয়ের জামাতা ছিলেন।  তিনি ফটিকছড়ির তালীমুদ্দীন মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি কর্মজীবনে হাটহাজারী মাদরাসার সাবেক নাজিমে তালীমাত, নাজিমে মালিয়াত ও সিনিয়র মুহাদ্দিস ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ