বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারপতি নিয়োগের অনুমোদন দিল সিনেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার ফেডারেল বিচারপতি হিসেবে কোনো মুসলিম নিয়োগের অনুমোদন দিল সিনেট। গত বৃহস্পতিবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটিতে বিচারপতি হিসেবে জাহিদ কুরাইশিকে নিয়োগের পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ মার্কিন সিনেটর।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, এদিন কুরাইশির নিয়োগের পক্ষে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে ভোট পড়ে ৮১টি, বিপক্ষে ছিলেন মাত্র ১৬ জন সিনেটর। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ নিশ্চিত হয় তার।

৪৬ বছর বয়সী জাহিদ কুরাইশি পাকিস্তানি অভিবাসীর সন্তান এবং সাবেক ফেডারেল ও মিলিটারি প্রসিকিউটর। তিনি ২০১৯ সালে নিউজার্সির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। গত মার্চে কুরাইশিকে ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগের জন্য মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শামার বলেন, যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, অথচ আজ পর্যন্ত কোনো মুসলিম ফেডারেল বেঞ্চে দায়িত্বপালন করেননি।

তিনি বলেন, কেবল জনসংখ্যার বৈচিত্র্যই নয়, আমাদের পেশাদার বৈচিত্র্যকেও প্রসারিত করতে হবে এবং আমি জানি, প্রেসিডেন্ট বাইডেন এই বিষয়ে আমার সঙ্গে একমত।

এদিন জেলা জজ কেতানজি ব্রাউন জ্যাকসনকে ডিসি সার্কিটে মার্কিন আপিল আদালতে উন্নীত করারও সিদ্ধান্ত নিয়েছে সিনেট। এ বিষয়ে পক্ষে ৫২ এবং বিপক্ষে ভোট পড়েছে ৪৬টি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ