বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

সুচির বিরুদ্ধে দুর্নীতির নতুন মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন মামলা করা হয়েছে। খিন কিই ফাউন্ডেশন নামের দাতব্য সংস্থার ভূমি ও সম্পদ অধিগ্রহণে অনিয়মের জন্য এ মামলা করা হয়। ফাউন্ডেশনের সভাপতি অং সান সুচি। খবর আল-জাজিরার।

শুধু তার বিরুদ্ধেই নয়, তার সরকারের সাবেক বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের দুর্নীতি বিরোধী কমিশন বলছে, সুচি তার ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করেছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ৫৫ ধারায় মামলা করা হয়েছে। বুধবার (৯ জুন) রাজধানী নেপিদোতে সুচি ও অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দাখিল করা হয়।

দুর্নীতি দমন কমিশন ৭৫ বছর বয়সী সুচির বিরুদ্ধে ছয় লাখ ডলার ও স্বর্ণালংকার গ্রহণের অভিযোগও এনেছে।

এর আগে সুচির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রাখার জন্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। গত নভেম্বরে মিয়ানমারে জাতীয় নির্বাচন হয়। ওই নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয় পায় অং সান সুচির দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনএলডি)। ১ ফেব্রুয়ারি পার্লামেন্ট অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে অভ্যুত্থানের মাধ্যমে সুচিকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা অং মিন হ্লাইং। এরপর থেকেই দেশটিতে আন্দোলন-বিক্ষোভ চলছে। এ আন্দোলন দমন করতে গিয়ে অন্তত ৮৫০ জনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ