বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে মার্কিন অধিকৃত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে দেশটির প্রতিরোধকামী সংগঠনগুলো গত কয়েক মাস ধরে যে হামলা চালিয়েছে তার অংশ হিসেবে এই রকেট হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা বাহিনীর সদস্য জানিয়েছেন যে, আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে একটি কাতিউশা রকেট আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোনো গোষ্ঠী বা সংগঠন এই রকেট হামলার দায়িত্ব স্বীকার করেনি এবং রকেট হামলার কারণে ঘাঁটির বিশেষ কোনো ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া যায়নি।

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ৩০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে বলে ওয়াশিংটন ১০ দিন আগে ঘোষণা দিয়েছে। এরপর নতুন করে আইন আল আসাদ ঘাঁটিতে এই হামলা হলো।

একই সময়ে সালাহউদ্দিন প্রদেশ ও বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া এলাকার মার্কিন সামরিক অবস্থানে রকেট হামলা হয়েছে। এসব হামলার জন্যও কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি তবে আমেরিকা সাধারণত মার্কিন-বিরোধী ইরাকি প্রতিরোধকামী সংগঠনগুলোকে দায়ী করে থাকে।

সূত্র: পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ