বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে লস্কর-ই-তাইয়েবার শীর্ষ কমান্ডারসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর উপত্যকায় পুলিশের অভিযানে লস্কর-ই-তাইয়েবার এক শীর্ষ কমান্ডারসহ তিন সদস্য নিহত হয়েছেন। রোববার জম্মু-কাশ্মীরের সোপুরে এ অভিযান চালায় পুলিশ। কাশ্মীর জোন পুলিশ বলছে, লস্কর-ই-তাইয়েবার নিহত শীর্ষ নেতার নাম মুদাসসির পণ্ডিত। উপত্যকায় বেশ কয়েকটি জঙ্গি হামলার পেছনে তার ভূমিকা ছিল। ফলে আগে থেকেই পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল মুদাসসির।

পুলিশ বলছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত থেকে সোপুর অঞ্চলটি ঘিরে রাখা হয়। পুলিশের কাছে তথ্য ছিল স্থানটিতে মুদাসসির ও তার তিন সহকারি আশ্রয় নিয়েছে। পরে সেখানে অভিযান চালায় পুলিশ। তারাও পুলিশকে লক্ষ্য করে হামলা চালালে পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় মুদাসসির পণ্ডিতসহ তার দুই সহযোগি।

এক টুইট বার্তায় কাশ্মীর জোন পুলিশ অভিযোগ, স্থানীয় তিন পুলিশ কর্মকর্তা, দুই কাউন্সিলর ও দুই জন সাধারণ নাগরিক হত্যায় জড়িত ছিল মুদাসসির। গত ১২ জুন কাশ্মীর উপত্যকায় পুলিশ ও স্থানীয়দের মধ্যকার সংঘর্ষে চারজন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে ছিল দুজন পুলিশ ও দুজন সাধারণ মানুষ। এছাড়া আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য।

সূত্র: এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ