বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পর্ক: কুর্দিপন্থী দলের নিবন্ধন বাতিল করছে তুর্কি আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সাথে সম্পর্ক রাখার অভিযোগে তুরস্কের কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপিকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে দেশটির উচ্চ আদালত। এইচডিপি হচ্ছে তুরস্কের জাতীয় সংসদে তৃতীয় বৃহত্তম দল।

গতকাল সোমবার সাংবিধানিক আদালত তুরস্কের শীর্ষ পর্যায়ের কৌঁসুলির দায়ের করা অভিযোগপত্র গ্রহণ করেছে তবে দলটির তহবিল জব্দের জন্য ব্যাংক একাউন্ট বন্ধ করার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু একথা জানিয়েছে।

আনাদোলুর খবরে বলা হয়েছে, তুর্কি আপিল আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে অভিযোগপত্রটি গ্রহণ করেন। এখন এইচডিপিকে নিজের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের সুযোগ দেয়া হবে।

চলতি মাসের প্রথম দিকে তুর্কি কৌঁসুলিরা এইচডিপিকে নিষিদ্ধ করার জন্য সাংবিধানিক আদালতে আর্জি পেশ করেন। দলটির হাজার হাজার নেতা-কর্মী রয়েছেন। দলের শীর্ষ নেতা মিহাত সানসার বলেছেন, তারা দৃঢ়ভাবে এ মামলা মোকাবেলা করবেন যার কোনো আইনগত ভিত্তি নেই। আদালতের এ পদক্ষেপকে তিনি ‘বিপর্যয়কর’ বলে মন্তব্য করেন।

সূত্র: পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ