বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ধর্মান্তরকরণের অভিযোগ এনে ভারতের প্রসিদ্ধ দায়ী ওমর গৌতমকে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

ভারতের প্রসিদ্ধ মুবাল্লিগ ও ইসলামিক দাওয়া সেন্টারের চেয়ারম্যান ওমর গৌতমকে কাজী জাহাঙ্গীর নামে তার এক সঙ্গীসহ গ্রেফতার করেছে ভারতের উত্তর প্রদেশের পুলিশ। দায়ী ওমর গৌতম ও কাজী জাহাঙ্গীরকে গত তিনদিন ধরে জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ আরোপ করা হয়েছে।

মিল্লাত টাইমস অনলাইনের খবরে বলা হয়েছে, গত ১৮ জুন গাজিয়াবাদ থানা থেকে কিছু পুলিশ সদস্য এসে জিজ্ঞাসাবাদের জন্য দায়ী ওমর গৌতম ও কাজী জাহাঙ্গীরকে থানায় নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তাদের পেশা,পাসপোর্ট, ব্যাংক হিসাব ও জরুরী কাগজপত্র তলব করা হয়।

১৯ জুন থানায় জরুরী কাগজপত্র নিয়ে গেলে সেখান থেকে তাদের লৌক্ষ্নতে নিয়ে লাগাতার তিন দিন জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ২১ জুন (সোমবার)  তাদের বিরুদ্ধে অবৈধ ও জোরপূর্বক, অর্থ ও চাকরির লোভে ধর্মান্তরকরণ, মানুষজনকে ধর্মান্তর করার জন্য বিভিন্ন দেশে ফান্ড গঠনের অভিযোগে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়।

প্রসঙ্গত, ওমর গৌতম পূর্বে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, আগে তার নাম ছিল শ্যাম প্রসাদ গৌতম। ইসলাম গ্রহণের পর তিনি ভারতের প্রচলিত আইন অনুযায়ী দাওয়াতের কাজ করছিলেন। তার বিরুদ্ধে আরোপ করা ‘অবৈধভাবে ধর্মান্তরকরণ ও বিভিন্ন দেশ থেকে তহবিল গঠনে’র অভিযোগ মিথ্যা বলে দাবি করা হয়েছে মিল্লাত টাইমসের খবরে।

সূত্র: মিল্লাত টাইমস

-এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ