মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

পাকিস্তান বেফাকের সভাপতি ড. আব্দুর রাজ্জাকের ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রসিদ্ধ আলেমে, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের শুরা সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি ও বিন্নুরী টাউন মাদরাসার মুহতামিম হজরত মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দারের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

তিনি এক শোকবার্তায় বলেন, মরহুমের মাদরাসায় দুবার মেহমান হওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। তিনি অত্যন্ত গুরুত্বের সাথে মেহমান নেওয়াজী করেছিলেন। তার সেই অতিথিপরায়নতা সত্যিই সুন্নতে নববীর অনন্য দৃষ্টান্ত ছিল।

তিনি আরো বলেন, তাঁর ইন্তেকালে শুধু পাকিস্তান নয়, পুরো মুসলিমবিশ্ব একজন নিবেদিতপ্রাণ, ইসলামপ্রিয় সমাজসেবক ও রাজনীতিবিদ অভিভাবককে হারালো। যেভাবে বরেণ্য আলেমগণ আমাদের থেকে বিদায় নিচ্ছেন তা আমাদের জন্য বিরাট পরীক্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শূন্যস্থান পূরণ করে দিন।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহ পাকের দরবারে জান্নাতের উচ্চ মাকাম কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ