মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

পাকিস্তান বেফাক সভাপতির ইন্তেকালে বাংলাদেশ বেফাক সভাপতির শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রসিদ্ধ আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের শুরা সদস্য ও বিন্নুরী টাউন মাদরাসার মুহতামিম মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দারের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর (ভারপ্রাপ্ত) সভাপতি, আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

তিনি এক শোকবার্তায় বলেন, মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার শুধু পাকিস্তান নয়, পুরো মুসলিমবিশ্বের বরেণ্য আলেম ছিলেন। তার ইন্তেকালে কেবল পাকিস্তানই নয়, পুরো মুসলিমবিশ্বই একজন নিবেদিতপ্রাণ, ইসলামপ্রিয় সমাজসেবক ও রাজনীতিবিদ অভিভাবক হারালো। আল্লাহ রাব্বুল আলামিন তার শূন্যস্থান পূরণ করে দিন।

আল্লামা মাহমুদুল হাসান আরও বলেন, এক এক করে যেভাবে বরেণ্য আলেমগণ আমাদের থেকে বিদায় নিচ্ছেন তাতে আমাদের জন্য বিরাট পরীক্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তায়ালা যোগ্য লোকের মাধ্যমে তাদের রেখে কাজ সম্পাদন করার তৌফিক দিন।

আল্লামা মাহমুদুল হাসান মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহ পাকের দরবারে জান্নাতের উচ্চ মাকাম কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ