মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

পাকিস্তান বেফাক সভাপতির ইন্তেকালে চরমোনাই পীরের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রসিদ্ধ আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের শুরা সদস্য ও বিন্নুরী টাউন মাদরাসার মুহতামিম মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দারের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ বুধবার (৩০ জুন) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দর দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। মরহুমের ইন্তেকালে বিশ্ববাসী একজন বরেণ্য আলেমেদীন ও মহান বুজুর্গকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভুত হবে।

এর আগে আজ দুপুরে পাকিস্তানের প্রসিদ্ধ আলেমেদীন বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি ও বিনুরী টাউন মাদরাসার মুহতামিম মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বলেন, আল্লাহ তায়ালা তাঁর সকল দ্বীনি খেদমাত কে কবুল করেন এবং তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং তাঁর পরিবার পরিজনকে সবরে জামিল দান করেন।

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহ পাকের দরবারে জান্নাতের উচ্চ মাকাম কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ