মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

মালয়েশিয়ায় ৮৮ বাংলাদেশিসহ ২২৯ বিদেশি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে ফের ৮৮ বাংলাদেশিসহ ২২৯ বিদেশি শ্রমিক গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (৩০ জুন) দেশটির ক্লাংয়ের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক খায়রুল দাযামি দাউদ এক বিবৃতিতে বলেছেন, কারখানাটি কেবল চলমান বিধিনিষেধ আদেশই লঙ্ঘন করেনি বরং তারা অনিবন্ধিত বিদেশি কর্মীদের ব্যবহার করে আইন ভঙ্গ করেছে বলেও সত্যতা পাওয়া গেছে।

তিনি বলেন, অভিযানের সময় ৯৯ জন ভারতীয় নাগরিক, ৮৮ বাংলাদেশি, ৩৩ জন পাকিস্তানি, তিন ইন্দোনেশিয়ান, একজন নেপালি ও পাঁচ জন মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া লকডাউনের বিধিনিষেধ মেনে চলতে না পারায় কারখানাটিকে পুলিশ কর্তৃক ১০ হাজার এবং শ্রম বিভাগ কর্তৃক ২০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

মালয়েশিয়ান পুলিশ, শ্রম বিভাগ, সিভিল ডিফেন্স ফোর্স এবং জাতীয় নিবন্ধকরণ বিভাগের (জেপিএন) ৯০ জন ইমিগ্রেশন অফিসার এবং ৩৫ জন প্রয়োগকারী কর্মকর্তা নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এর আগে গত ৬, ২১ ও ২৯ জুন অভিবাসন বিভাগের তিনটি অভিযানে ৭০৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে ১৮২ জন বাংলাদেশিও রয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ