মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

পবিত্র কাবায় লাগলো সাদা কাপড়ের গিলাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রতি বছরের মতো এবারও কাবা ঘরের কালো গিলাফ নিচ থেকে তিন মিটার ওপরে উঠিয়ে অতিরিক্ত সাদা কাপড় দিয়ে আবৃত করা হয়েছে। এর মাধ্যমে হজের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল বুধবার (৩০ জুন) রাতে মসজিদে হারাম ও মসজিদে নববির জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে ৩৭ জন কর্মকর্তা তা সম্পন্ন করেন।

কাবার কালো গিলাফ ওপরে তোলার কাজে অংশগ্রহণ করেন মসজিদুল হারাম ও মসজিদে নববির পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। শায়খ আল সুদাইস জানান, ‘কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কভারিং কাবা-এর বিশেষজ্ঞ দল পবিত্র কাবার গিলাফ ওপরে তোলার কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন।’

কোরআনের আয়াতের কারুকার্য খচিত কাবার গিলাফটি রেশমের কাপড়ের টুকরোতে ভাজ করা থাকে। প্রতি বছরের মতো এবারও গিলাফের সুরক্ষার জন্য তা ওপরে তোলা হয়। তাওয়াফের সময় সবাই ওপরে তোলা কাবার গিলাফ দেখার সুযোগ পাবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ