মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

হাইতিতে ভয়াবহ গোলাগুলিতে সাংবাদিকসহ নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে গোলাগুলির ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে।

গতকাল বুধবার স্থানীয় সময় রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে।

হাইতির সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের ছবি ভেসে বেড়াচ্ছে। তারমধ্যে একটি ছবিতে সাংবাদিক দিয়েগো চার্লসের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া দেশটির জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যান্তয়িনেত্তে ডুক্লেয়ারের মরদেহ তার গাড়িতে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ।

ঘটনার নিন্দা জানিয়ে কমিটি অব প্রটেক্ট জার্নালিস্ট-সিপিজে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। গত কয়েক মাস ধরেই হাইতির রাজধানীতে বিভিন্ন অপরাধ চক্রগুলো সহিংস হয়ে উঠেছে। কয়েক হাজার পরিবার ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ