মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

মুক্তির ১৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় নিহত সেই মিনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অন্যের হয়ে তিন বছর কারাভোগকারী মিনু আক্তার (৩০) মর্মান্তিক কারাভোগের ১৩ দিনের মাথায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ২৮ জুন রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ সংযোগ সড়কে তিনি নিহত হন। ময়নাতদন্ত শেষে তাকে দাফন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম।

একটি হত্যা মামলায় আসামি না হয়েও প্রায় তিন বছর কারাভোগ করে গত ১৬ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মিনু আক্তার।

পুলিশ জানিয়েছে, গত ২৮ জুন দিবাগত রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী ফৌজদার হাট সংযোগ সড়কের আরেফিন নগর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মিনুকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকচাপায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে ২৯ জুন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কোনো পরিচয় না পাওয়ায় এক দিন পরে অজ্ঞাত হিসেবে তার লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রাকচাপায় মারা যাওয়া নারীর পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন স্থানে খোঁজখবর করা হয়। পরে তার ছবি দেখে একজন শনাক্ত করেন যে এই নারীর নাম মিনু। তার ভাইকে খুঁজে বের করে ছবি দেখানো হলে তিনিও মিনুকে শনাক্ত করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ