মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

‘যারা মেয়েদের পড়াশোনা থেকে বঞ্চিত করেন তাদের ইসলামের সাথে কোন সম্পর্ক নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী মাওলানা তাহির আশরাফি বলেছেন, আমরা শান্তির বার্তায় নতুন প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে চাই।

জানা যায়, প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী মাওলানা তাহির আশরাফি ঘোষণা করেছেন, পাকিস্তানে শান্তির বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশজুড়ে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেছেন, আমাদের জনগণকে পাকিস্তানের বার্তা সম্পর্কে জানাতে হবে, ইউরোপীয় দেশগুলিতে ইসলামফোবিয়ার ঘটনা ঘটছে, পশ্চিমা দেশগুলিতে সংখ্যালঘুদের প্রতি দুর্ব্যবহার করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ইমরান খান বলেছেন, গত ৭ মাস ধরে পাকিস্তানে অরাজকতার কোনও ঘটনা ঘটেনি, আমাদের দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের উপর কোনও আক্রমণ নেই, আমাদেরকে অভ্যন্তরীণভাবে আরও শক্তিশালী করতে হবে।

তাহির আশরাফি বলেছিলেন, যারা তাদের মেয়েদের পড়াশোনা থেকে বঞ্চিত করেন তাদের ইসলামের সাথে কোন সম্পর্ক নেই, মহিলাদের পড়াশোনা থেকে বিরত রাখা অজ্ঞতা, দেশকে একটি স্থিতিশীল পাকিস্তান করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা ৮০,০০০ মানুষকে হারিয়েছি। গত আট মাসে কারও বিরুদ্ধেও নিন্দার অভিযোগ আনা হয়নি। দেশ কে আরো শক্তিশালী করতে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি। সূত্র: বুল নিউজ পাকিস্তান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ