শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চারদিকে পানি আর পানি। বন্যায় ভাসছে ফসলের মাঠ। এ নিয়ে বেশ অসুবিধায় পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষ। কিন্তু এর মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে নৌকায়-ই গ্রামবাসীর সংঘর্ষে হয়েছে।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কড়াগাঙ্গ এলাকায় পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর ও ফতেপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পরমানন্দপুর গ্রামের একাংশের সঙ্গে ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। বন্যার মধ্যেও তারা সংঘর্ষের প্রস্তুতি নেয়। শনিবার দুপুরে দুই গ্রামের যুবকরা দেশীয় অস্ত্র নৌকা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।

উপজেলার পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নৌকায় করে পরমানন্দপুর ও ফতেপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের কথা শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত। দুই গ্রামের মুরব্বিদের নিয়ে ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করব।

সরাইল সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ