শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

‘খিচুড়ি কম দেয়ায়’ ছুরিকাঘাতে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনুষ্ঠানে খিচুড়ি কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল মান্নান (৩৮) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের পেয়ারাতলা মোড়ে রবিবার ঘটনাটি ঘটে।

কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান, কাশিয়াডাঙ্গা গ্রামের পেয়ারাতলা মোড়ে রবিবার ইশার নামাজের পর ২১ আগস্টের শহীদ স্মরণে একটি দোয়ার অনুষ্ঠান শেষে খিচুড়ি বিতরণ করা হয়। আব্দুল মান্নান নামের একজন ব্যক্তি বালতিতে করে খিচুড়ি বিতরণ করেন।

ওই গ্রামের আলিবক্স সানার ছেলে আব্দুল মান্নান খিচুড়ি কম দেওয়ার কথা বললে একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে আবু হানিফের (২৩) সঙ্গে ঝগড়া হয়। আবু হানিফ এ সময় আব্দুল মান্নানের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।

তাকে তাৎক্ষণিক উদ্ধার করে যশোরের কেশবপুর হাসপাতালে নেয়ার পথে রাতে আব্দুল মান্নান মারা যান। পুলিশ আবু হানিফ ও তার বাবা মজিবুর রহমানকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে। এখনো পর্যন্ত কেউ কোনো মামলা দেয়নি, তবে নিহতের পরিবার পুলিশের সঙ্গে মামলা ব্যাপারে যোগাযোগ শুরু করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ