শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফ আলী ফারুকী
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি>

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুহা. শফিকুল ইসলাম (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে পৌর শহরের ষোলহাসিয়া গ্রামের শিবগঞ্জ রোডের ২নং গলিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত শফিকুল ইসলাম পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার চরকাইট্রাল গ্রামের মৃত মুহা. ইস্রাফিলের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মুহা. শফিকুল ইসলাম রান্না ঘরের দেয়ালে পেরেক ঠোকতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন,আমরা জেনেছি বিদ্যুৎস্পৃষ্টে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ