শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

সিলেট-৩ আসনে ভোট ৪ সেপ্টেম্বর, প্রচারের জন্য একদিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপনির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আজ সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব বলেন, ‘আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ হবে। যেহেতু ভোটের মাত্র দুই দিন আগে এটি বন্ধ করা হয়েছিল, তাই ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনি প্রচার চালাতে পারবেন।’

সিলেট-৩ আসনে দুবার তারিখ দিয়েও ভোট সম্পন্ন করতে পারেনি ইসি। সর্বশেষ ২৮ জুলাই এই আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ভোটের দুই দিন আগে, ২৬ জুলাই এই আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট।

এরপর গত ৫ আগস্ট এই আসনের নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ