শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

টিকা জটিলতা নিরসনে সিসিকের হেল্প ডেস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে কোভিড-১৯ টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে এক তথ্যটি জানানো হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) থেকে নগর ভবনের নিচতলায় স্থাপিত এই হেল্প ডেস্ক থেকে টিকা বিষয়ক সব ধরণের তথ্য সেবাদান চালু হয়েছে।

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, নিয়মবহির্ভূতভাবে বা মোবাইলে বার্তা না পেয়ে যারা কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন অথবা মোবাইলে বার্তা পেয়ে টিকা গ্রহণ করেছেন কিন্তু টিকা রেজিস্ট্রেশন কার্ডের বারকোড স্ক্যান করাননি বা করতে পারেনি তাদেরকে জরুরি ভিত্তিতে নগরভবনে স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়া কোভিড-১৯ টিকা সংক্রান্ত যে কোন তথ্য জানতে এবং কোনো সমস্যা হলে সিলেট সিটি কর্পোরেশনের কোভিড-১৯ টিকা সংক্রান্ত হেল্প ডেস্ক নগরবাসীকে সহযোগিতা করবে।

বর্তমানে নগরভবনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের ২য় ডোজ টিকা দান চলছে। সিলেট সিটি কর্পোরেশনের দুটি কেন্দ্র ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্রে যথারীতি মডার্নার ২য় ডোজ এবং সিনোফার্ম টিকার ১ম ডোজ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ