শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

সাইক্লোন শেল্টারে তলিয়ে গেল স্কুলছাত্র ও একটি মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিষখালী নদীর আকস্মিক ভাঙনে ঝালকাঠির সদর উপজেলার দেউরী সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ ও একটি মসজিদ বিলীন হয়ে গেছে।

এ সময় ভাঙনের নিচে চাপা পড়ে স্থানীয় আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নেয়ামতুল্লা নিখোঁজ এবং অপর একজন আহত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরী দল তল্লাশি চালায় বলে জানিয়েছে ঝালকাঠি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, নির্মাণের সময়ই বিষখালির ভাঙনের মুখে ছিল ভবনটি। পানি উন্নয়ন বোর্ড নদী শাসনের কথা বললেও দীর্ঘদিনে তা করা হয়নি। ধীরে ধীরে ভবনের বেজমেন্টের মাটি সরে গিয়ে আজ অর্ধেকটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং বাকি অংশ এখন শুধু পিলারের ওপর দাঁড়িয়ে আছে।

এ অংশটুকু যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাবার আশংকা করছেন স্থানীয়রা। ভাঙনের ফলে বিদ্যালয়টির প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়বে এবং প্রাকৃতিক দুর্যোগে পোনাবালিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের আশ্রয়ের কোনো স্থান থাকবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ