শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

সিএমপির ১৩ পুলিশ কর্মকর্তার রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র তিন থানার ওসি’সহ আরও ১০ পরিদর্শককে বিভিন্ন পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর রদবদলের এ আদেশ দেন।

সিএমপি’র মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম বলেন, ‘সিএমপি থেকে তিন পরিদর্শক বদলি হওয়ায় এবং কাজের গতি বাড়াতে এ রদবদল করা হয়েছে। এটি রুটিং ওয়ার্কেরই অংশ।’

জানা যায়, মঙ্গলবার সিএমপি’র পরিদর্শক মর্যাদার ১৩ কর্মকর্তার রদবদল করা হয়েছে। যার মধ্যে চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমানকে পাহাড়তলী থানায় বদলি করা হয়েছে। চান্দগাঁও থানার ওসি করা হয়েছে ডিবির (উত্তর) মো. মঈনুর রহমান চৌধুরীকে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলামকে ইপিজেড থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।

সিএমপির প্রশাসন বিভাগের অংসা থোয়াই মারমাকে প্রসিকিউশন বিভাগে, আ ন ম গোলাম কিবরিয়াকে সিটি এসবি থেকে প্রসিকিউশন বিভাগে রদবদল করা হয়েছে। আকবর শাহ থানার ওসি (তদন্ত) আমিনুল হককে ডিসি পশ্চিম বিভাগের (অপরাধ শাখায়), ফজলুল কাদের পাটোয়ারীকে সিটি এসবিতে, আতিকুর রহমানকে প্রসিকিউশনে, এম সাকের আহমদকে আকবর শাহ থানার ওসি (তদন্ত) নুরুল বাশারকে ইপিজেড থানার (তদন্ত) পদে, সৈয়দ মঈনুল হোসেনকে সিটি এসবিতে, নাজিম উদ্দীন মজুমদার ডিবিতে (উত্তর) ও কামাল উদ্দীনকে পাঁচলাইশ থানার তদন্ত পদে পদায়ন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ