শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাগুরায় ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম মোল্যা (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম মোল্যা সদর উপজেলার কাঁশিনাথপুর গ্রামের মৃত সিরাজুল ইসলাম মোল্যার ছেলে।

ইব্রাহিমের ভাই ইসমাইল মোল্যা জানান, ভোরে কাঁশিনাথপুর চারাবটতলা মসজিদে ফজর নামাজ শেষে হাঁটতে বের হন ইব্রাহিম। এ সময় ঝিনাইদহগামী একটি প্রিমিয়াম সিমেন্টবোঝাই একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল জানান, ট্রাকচালক আল আমিনকে (২৭) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ