শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহা. শাহীন গাজী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত শ্রমিক উপজেলার রান্দো ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামের হোসেন গাজীর ছেলে।

রায়েন্দা বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহীনসহ কয়েকজন শ্রমিক উপজেলা সদর রায়েন্দা বাজারের একটি ভবনের ছাদ মেরামতের কাজ করছিলেন। এসময় তার হাতে থাকা বেলচা ঘোরানোর সময় অসাবধানতাবশত ওই ভবনের পাশ থেকে বয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে লেগে যায়। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক দেওয়া হয়। পরে খুলনা মেডিক্যালে পাঠানো হলে সেখানেই মারা যান তিনি।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়গোপাল বিশ্বাস জানান, বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের শ্বাসনালীসহ শরীরের বিভিন্ন স্থান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সঙ্গে সঙ্গে খুলনা মেডিক্যালে পাঠানো হয়েছিল।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যুর বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ