শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

চট্টগ্রামে শয়ন কক্ষে ব্যবসায়ীর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় শয়ন কক্ষ থেকে মনছুর আলী (৪৫) নামের এক চা-পাতা ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত বুধবার রাত সাড়ে ১২টায় মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. হোসেন বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত মনছুর ওই এলাকার মৃত আসহাব মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম শহরের বিভিন্ন হোটেল ও দোকানে চা-পাতা সরবরাহ করতেন।

এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মনছুর। পরদিন বিকাল সাড়ে ৪টায়ও তিনি উঠছে না দেখে স্ত্রী ও সন্তান তাকে ডাকাডাকি করে। তার কোন সাড়া না পেয়ে ঘরের অন্যদের ডেকে এনে দরজা খুলতে চায় তারা।

কিন্তু কক্ষের ভেতর থেকে ছিটকিনি দিয়ে লক থাকায় পরিবারের লোকজন দরজা ভেঙে প্রবেশ করে। তখন দেখা যায়- খাটের ওপর রক্ত ও মেঝেতে রক্তাক্ত একটি দা পড়ে আছে। রুমের এক কোণায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মনছুরের মরদেহ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে বুধবার রাতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে লাশের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার মনছুরের ছোট ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ