শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডাক্তার মিলন ছাত্রাবাস থেকে চৌধুরী আরেফিন (৩০) নামের এক ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ছাত্রাবাসের ২০৭ নম্বর কক্ষে থেকে এই ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় সাত অ্যাম্পল ঘুমের ইনজেকশন ডায়াজিপাম এবং বেশকিছু সিগারেট উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার নাইট ডিউটি করার পর সকালে ছাত্রাবাসের ২০৭ নম্বর কক্ষে এসে দরজা আটকে ঘুমিয়ে পড়েন আরেফিন।

এরপর থেকে রুমের দরজা না খোলায় এবং কোনো সাড়াশব্দ না পাওয়ায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা এসে দরজা ভেঙে দেখতে পান বিছানায় মরদেহ পড়ে আছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, কোনো সমস্যার কারণে অতিরিক্ত ঘুমের ইনজেকশন নেওয়ার ফলে তার মৃত্যু হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে তদন্তের পরই কারণ নিশ্চিত হওয়া যাবে।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে চৌধুরী আরেফিনের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে আসি। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বিষয়টি পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ