শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ট্রলারডুবির ঘটনায় নিহতদের পরিবার পাবে ২০ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খান জানিয়েছেন, লইসক্যা বিলে ট্রলারডুবির ঘটনায় নিহত সবার পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এ দুর্ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে আজ শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিলের বিজয়নগর এলাকায় বালুবাহী ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।

জেলা প্রশাসক জানান, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা দাফনের জন্য দেওয়া হবে। এছাড়া ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

১৭ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হায়াত-উদ-দৌলা খান জানান, উদ্ধার অভিযান উদ্ধার অভিযান অব্যাহত আছে। কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে আসছে। এছাড়া ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ