শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

নেত্রকোনায় বিদ্যুতের তারে জড়িয়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে নূর হাসান (১১) নামে এক এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আদর্শনগর বাজারে এ ঘটনা ঘটে। মসজিদের ছাদের ওপর থেকে লাটিম পারতে গিয়ে নূর হাসানের মৃত্যু হয়।

জানা যায়, নূর হাসান পাবই গ্রামের সাবদুল মিয়ার ছেলে এবং আদর্শনগর দারুল উলুম হাফিজিয়া কওমি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা তারেক চৌধুরী জানান, আদর্শনগর বাজারে মাদরাসার পাশেই কেন্দ্রীয় মসজিদ রয়েছে। বিকেলে খেলার সময় কেউ একজন নূর হাসানের লাটিমটি মসজিদের ছাদে ছুঁড়ে ফেলে দেয়। সন্ধ্যায় লাটিম আনতে ছাদে উঠে নূর হাসান। এ সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে তার মাথার সংস্পর্শ হয়। এতে বিদ্যুতায়িত হয়ে সে চিৎকার দিয়ে পড়ে যায়।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহা. মোনাহার হোসেন জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ