শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

দুর্ঘটনায় জেলের মৃত্যু হলে ৫০ হাজার টাকা সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাছ ধরতে গিয়ে যেকোনো দুর্ঘটনায় জেলের মৃত্যু হলে তার পরিবারকে মৎস্য অধিদপ্তর থেকে নগদ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান।

জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন সংবাদপত্রের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, মাছ ধরতে গিয়ে নিবন্ধিত কোনো জেলে বজ্রপাত, সাপের কামড়ে বা অন্য যেকোনো ভাবে মৃত্যুবরণ করলে তার পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য সরকারিভাবে ব্যবস্থা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ