শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

‘অপ্রাপ্ত বয়স্কদের চালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অপরিচিত বা যাত্রীদের দেওয়া পানীয় বা অন্য কোনো খাবার না খাওয়ার বিষয়ে সচেতন হওয়ার জন্য সিএনজি/মিশুক চালকদের প্রতি আহ্বান জানিয়েছে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ।

শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর রেলির মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা, মিশুক, ইজিবাইক ও সিএনজি মালিক এবং চালকদের সঙ্গে এক মত বিনিময় সভায় কোতোয়ালী থানার নতুন ওসি শাহ কামাল আকন্দ এ আহ্বান জানান ।

চালক ও মালিকদের বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে এ পরামর্শমূলক সভার উদ্যোগ নেওয়া হয়। এমন সভা নগরীর বিভিন্ন পয়েন্টেই আয়োজন করা হবে জানান ওসি।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, অপ্রাপ্ত বয়স্ক কোন ব্যাক্তিকে অটোরিকশা, সিএনজিচালক হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। চালকদের মোবাইল নম্বরসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মালিকদের জমা রাখতে হবে। অপরিচিত ও মাদকাসক্ত কোনো ব্যক্তিকে চালক হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। এছাড়া চিহ্নিত সন্ত্রাসী বা অপরাধ চক্রের সঙ্গে জড়িত কোন ব্যাক্তিকে চালক হিসাবে নিয়োগ দেওয়া যাবে না।

চালকদের উদ্দেশ্য তিনি বলেন, সামান্য বাড়তি ভাড়ার লোভে পরে সন্ধ্যার পর শহরের বাইরে বা নির্জন এলাকায় রিজার্ভ ভাড়া না যাওয়া, উঠতি বয়সের সংঘবদ্ধ যাত্রীদের নিয়ে রিজার্ভ ভাড়া থেকে বিরত থাকতে হবে। এরপরও কোথাও কোন ধরনের অপরাধ সংগঠিত বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক নিকটস্থ থানা, ফাঁড়ি পুলিশ বা ৯৯৯-এ কল করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ