শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

মান্দায় জুয়ার আসর থেকে ১৬ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর মান্দায় জুয়ার আসর থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার গনেশপুর ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় নওসাদ আলীর আমবাগানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, রোববার রাতে উপজেলার পরানপুর ইউনিয়নের বানিসর গ্রামের আলেফ নুরের মুদিখানার দোকনঘর থেকে অপর ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এনিয়ে পৃথক দুই অভিযানে ১৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা সকলেই জুয়া খেলার সঙ্গে জড়িত।

গ্রেফতারকৃতরা হলেন- আলেফ নুর (৩৬), মাসুদ রানা (৩২), জাকির হোসেন (৩০), আকতার হোসেন (২৮), আবুল কালাম (৪০), মামুনুর রশিদ (৪২), আল মামুন রশিদ (৩৭), আব্দুর রাজ্জাক (৩৮), বাদল (৩৪), আব্দুল লতিফ (২৮), টুটুল (৩৪), স্বপন (৫২), সুনীল (৩৬), আতাউর রহমান (৪৫), হরিপদ (৩৫) ও আব্দুল হামিদ (৪১)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই অভিযানে জুয়ার আসর থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়ার আসর ৩৪ হাজার ২৭০ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ