শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বকেয়া পরিশোধের দাবিতে পাটকল শ্রমিকদের অনশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, অ্যাজাক্স, আফিল ও জুট স্পিনার্সসহ একের পর এক বন্ধ থাকা বেসরকারি জুট মিল চালু ও শ্রমিক-কর্মচারীদের বকেয় পরিশোধসহ ছয় দফা দাবিতে অনশন করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী খুলনা বিভাগীয় শ্রম কার্যালয়ের সামনে এই অনশন চলে। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এ অনশন কর্মসূচি পালিত হয়।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সভায় বক্তব্য দেন- ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী বীর মুক্তিযোদ্ধা আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি।

সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, অ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাদবর, বক্তিয়ার হোসেন, আ. ওহাব, তোফাজ্জেল হোসেন, ওদুদ শরীফ, মো. আবজাল হোসেন, মন্টু চৌধুরী, ইমরান শেখ, সোনালী জুট মিল শ্রমিক নেতা মো. নুরে আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সরকারি জুট মিলের শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হলেও বেসরকারি জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। এজন্য সরকারের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং শ্রম আইন অমান্যকারী মিল মালিকদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ সেপ্টেম্বর ফুলবাড়ী গেটে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল ও ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে খুলনা-যশোর মহাসড়কের শিরোমণিতে অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ