শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তা পার সময় মোটরসাইকেলের ধাক্কায় হাফেজ মাওলানা মুহা. আলম (৩৮) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার খৈলকুড়া এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় জামিয়া ফয়জুন্নেছা মহিলা কওমী মাদরাসার শিক্ষক ও খৈলকুড়া নতুন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুর আলম। সোমবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শেরপুর হাসপাতালে রেফার করেন।

শেরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ মাওলানা নুর আলমকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের আমিরুলের ছেলে ঈশা (১৮)কে আটক করেছে পুলিশ।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফায়েজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ