শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

মমেক হাসপাতালে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহে কমে আসছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা ৪ জন, জামালপুরের একজন রয়েছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন নারী এবং ৪ জন পুরুষ। গত আগস্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এর পূর্বে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নূরুল ইসলাম (৬৫)। এছাড়াও ময়মনসিংহ গৌরীপুর উপজেলার রাজিয়া সুলতানা (৮০), ভালুকা উপজেলার রুবেল (৩৬), গফরগাঁও উপজেলার হীরা (৬০) এবং জামালপুর সদরের হাতেম আলী (৭২) করোনা উপসর্গে মারা যান।

করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১০ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬১২ টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.৪১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ