শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরায় ভারতীয় ১৩ জেলে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় একটি ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৩ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

মোংলায় কোস্টগার্ড সদর দপ্তরের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম মামুনুর রহমান জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ‘এফ বি মা-বাবার আর্শিবাদ-১২’ নামে একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখতে পায় সমুদ্রে টহলরত কোস্টগার্ড সদস্যরা। পরে ওই ট্রলারটির কাছে গিয়ে সেখান থেকে ১৩ জন ভারতীয় জেলেকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের বাড়ি ভারতের কলকাতায়। ট্রলারসহ ওই ১৩ ভারতীয় জেলেকে মোংলায় নেয়া হচ্ছে। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ৮ আগস্ট ওই একই এলাকা থেকে ১৩ ভারতীয় জেলেসহ একটি ট্রলার আটক করে কোস্ট গার্ড।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ