শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় মাহিন্দ্র তে থাকা ২ বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের তারাকান্দায় চলন্ত মাহিন্দ্রকে পিছনদিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ষাটোর্ধ দুই বৃদ্ধা নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- রহিমা খাতুন (৬০) ও মাজেদা খাতুন (৬৩)। তাদের বাড়ি গৌরীপুর উপজেলার কাররা গ্রামে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের কাশিগঞ্জের সাধুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধ্যার পর শ্যামগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা মাহিন্দ্র কাশিগঞ্জের সাধুপাড়া এলাকায় পৌছতেই পিছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও ৩ জন। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে শ্যামঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ শিপন বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ ঘটনায় ৬০ বছরের বেশি বয়সের দুই নারীর মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ