শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরের শিবচরের কুতুবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৭জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুতুবপুরের রহমান আলী বেপারী কান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেলে প্রেরণ করা গুরুতর আহত নজরুল বেপারীর সাথে একই এলাকার কামরুল বেপারীর সাথে দীর্ঘদিন ধরে জমি ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলো। বিরোধের জেরে বৃহস্পতিবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের রহমান আলী বেপারী কান্দি গ্রামে কামরুল বেপারীর সঙ্গে নাজমুল বেপারীর তুচ্ছ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় নজরুল বেপারীকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। এছাড়া সংঘর্ষে কামরুল বেপারীর পক্ষের ২জন ও নজরুল বেপারীর পক্ষের ৪জন আহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে বাড়িঘর ঢুকে ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে বলেও জানান আহতদের পরিবার।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষের লোকজন গুরুতর আহত হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ