শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

টাঙ্গাইলে যমুনাসহ সব নদীর পানি বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধলেশ্বরী ও ঝিনাইসহ অন্যান্য নদী পানি আরও বৃদ্ধি পেয়েছে।

নদীর পানি বৃদ্ধির ফলে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল বন্যায় কবলিত হয়ে রয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা বন্যার পানিতে তলিয়ে আছে। এ ছাড়াও বিভিন্ন স্থানে নদী ভাঙনও অব্যাহত রয়েছে।

এ দিকে বন্যার পানির প্রবল স্রোতের কারণে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এরই মধ্যে সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বেথইর এলাকায় এ বাঁধটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।

এতে করে নদী তীরবর্তী টাঙ্গাইল সদর, কালিহাতি, নাগরপুর, ভূঞ্রাপুর ও বাসাইল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার ৫টি উপজেলায় ৫০ হাজারেন বেশি মানুষ এখন পানিবন্দী।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও ধলেশ্বরী, ঝিনাইসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যমুনা নদীর পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ