শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বরিশাল-খুলনাসহ ৮ রুটের বাস চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল-খুলনাসহ আন্তঃজেলার ৮ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৬ থেকে এসব রুটে বাস চলাচল শুরু হয়।

এর আগে ঝালকাঠীতে বাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে মালিক-শ্রমিক সংঘর্ষে শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এসব রুটে বাস চলাচল বন্ধ রাখে শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ।

এতে খুলনা, বরিশাল, ঝালকাঠি, পাথরঘাটা, পিরোজপুর, ভান্ডারিয়াসহ আন্তঃজেলার বিভিন্ন রুটের হাজারো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

একাধিক শ্রমিক সূত্রে জানা গেছে, বরিশাল-খুলনা রুটের বাস সোহাগ পরিবহনে লোকাল যাত্রী নেওয়া হচ্ছিল। এতে বরিশাল-পিরোজপুর রুটের লোকাল বাস সৌদিয়া পরিবহনের বাস মালিকের ছেলে ও বাসটির সুপারভাইজার সাইদুল ইসলাম বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মালিক ও শ্রমিকপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় সাইদুলের হাত ভেঙে যায়। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঝালকাঠি বাস টার্মিনালে সালিশির মাধ্যমে উভয় পক্ষের সমঝোতার সিদ্ধান্তে এই আন্তঃজেলার ৮ রুটে রোববার সকাল ৬টা থেকে বাস চলাচলা স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাহাদুর চৌধুরী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ