শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙে মিছিল, পুলিশের লাঠিচার্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করেছে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা। এ সময় মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এলে তাদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপর ১২টার দিকে নোয়াখালী আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে, নোয়াখালী জেলা আওয়ামী লীগের বিবদমান তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

এ সময় জেলা শহর মাইজদী, দত্তেরহাট, সোনাপুরসহ পৌর এলাকায় সব ধরণের সভা-সমাবেশ, মিছিল-র‌্যালি-শোভাযাত্রা এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়।

সোমবার সকালে জেলা শহর ঘুরে দেখা যায়, জেলা আওয়ামী লীগ কার্যালয়, টাউন হল মোড় ও পৌরসভা ভবন সম্মুখে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল রয়েছে।

এর আগে রোববার টাউন হল মোড়সহ শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন আ.লীগের তিন পক্ষের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

পূর্বঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও টাউন হল মোড়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন কর্তৃক সমাবেশ ও জনসভা করার ঘোষণা দেন। একই সময় পৌর নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী পৌরসভা চত্বরে কর্মী সমাবেশের ঘোষণা দেন পৌর মেয়র শহিদ উল্লাহ খান সোহেল।

এই পরিস্থিতিতে পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোববার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ