শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

ইজিবাইক ও প্রাইভেটকারে মিলল ২ লাখ ৫ হাজার ইয়াবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের রামুতে চেকপোস্টে ইজিবাইক, মাইক্রোবাস ও প্রাইভেটকারে তল্লাশি করে ২ লাখ ৫ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে পাচারকাজে জড়িত থাকায় আটক করা হয়েছে চারজনকে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চারটি পৃথক অভিযান চালানো হয় বলে জানিয়েছেন রামুস্থ ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে প্রথম অভিযানে একটি ইজিবাইক তল্লাশি করে যাত্রী সিটের মধ্যে এবং ব্যাটারি বক্সের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৭ প্যাকেটে ৬৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকসহ চালক শাহাবুদ্দিনকে (৩৯) আটক করা হয়। সে টেকনাফের নয়াবাজার গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

দ্বিতীয় অভিযানে একটি মাইক্রোবাস তল্লাশি করে চালকের সিটের পেছন হতে শপিংব্যাগের মধ্যে লুকায়িত অবস্থায় ৪ কার্ডে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসসহ চালক মো. আব্দুল করিমকে (৩২) আটক করা হয়। সে টেকনাফের ফুলের ডেইল গ্রামের মৃত ওমর মিয়া ছেলে।

তৃতীয় অভিযানে একটি প্রাইভেটকারের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারসহ চালক মো. পিয়ার মোহাম্মদকে (৩২) আটক করা হয়। সে কক্সবাজার সদরের শিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

চতুর্থ অভিযানে একটি ইজিবাইক তল্লাশি করে যাত্রী সিটের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩ কার্ডে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকসহ চালক মো. ছাদেকুর রহমানকে (২১) আটক করা হয়। সে উখিয়া উপজেলার পালংখালী গ্রামের মো. মাহবুবুর রহমানের ছেলে।

আটককৃত আসামিদের জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, ইজিবাইক, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং মোবাইলসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ