শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রাঘাতে সৈয়দ আলী শেখ (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সৈয়দ শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেতাঙ্গা গ্রামের মৃত ছবির উদ্দীনে ছেলে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জামালপুর ইউনিয়নের মাতলাখালী-স্বর্পবেতাঙ্গার রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দুপুরের পর আকাশ মেঘাচ্ছন্ন দেখা যায়। বিকেলে বৃষ্টিসহ বজ্রাঘাত শুরু হয়। স্থানীয় সৈয়দ শেখ স্থানীয় আড়কান্দি বাজারের মুদি দোকান থেকে কেনাকাটা করে বাড়ি যাওয়ার সময় স্বর্পবেতাঙ্গা রেল লাইন এলাকায় বজ্রাঘাতে নিহত হয়েছেন। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কালাম সরদার বলেন, বিকেলে আড়কান্দি বাজার থেকে বৃষ্টির মধ্যে রেললাইনের ওপর দিয়ে বাড়ি যাওয়ার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই নিহত হয় সৈয়দ আলী শেখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ