শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ

ময়মনসিংহে সাপের কামড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সাপের কামড়ে আরাফাত নামে দশ বছরের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের টানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আরাফাত একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও স্থানীয় শিলা বাজার হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাটির দেয়ালের বসত ঘরে টেবিলে বসে নিহত আরাফাত পড়ালেখা করছিল।এসময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে আরাফাতকে ওঝার কাছে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা না থাকায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি ঘটনা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জেনেছি শিশুটিকে সাপে কামড় দিয়েছে। ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ